Monday, February 23, 2026

হাদী প্রজন্ম

হাদী প্রজন্ম 
____আরিফ শামছ্

হাদী শুধু নাম নহে কারো,
হাদী প্রজন্ম, 
আদর্শ আর নীতির রাজনীতি,
জন্ম আজন্ম।

আগ্নেয়-গিরির সুপ্ত গভীর,
লাভার উদগীরন,
জাতির আশা-স্বপ্ন দেখায়,
করলো তাঁরে বরণ!

মুক্তিকামী অকাতরে,
জীবন বিলিয়ে,
হাসি নিয়ে শহীদ হলো,
সবার প্রিয় হয়ে।

হাদীর দেখা পাবে সবাই, 
দ্রোহের কবিতায়,
কোটি মনের মিনার হাঁকে,
হাদীর কন্ঠে ভাই।

আজাদী সব খুঁজে পেলো পথ,
পথে পথে পথ পায়,
বন্ধুর পথে ঘোর আন্ধারে,
বিজয়ের পথে এমনি যায়।

রিয়াদ 
১৫/০২/২০২৬

#post #share #justiceforhadibhai #postviralシ #highlightseveryonefollowers2025 #highlightseveryonefollowers #dhakanews #revolution #JusticeForHadi Ariful Islam Bhuiyan রিয়াজুস সালেহীন ভূঁইয়া রিয়াজ Khaleda Akter Bhuiyan কবি কবিতার Ariful Islam Bhuiyan Shamsul Arifeen Bhuiyan ভালোবাসি দিবানিশি

No comments:

Post a Comment

দিবানিশি ভালোবাসি

দিবানিশি ভালোবাসি ----আরিফ শামছ্ ঝিনুকে সুরক্ষিত মুক্তার মুক্তি দেখেছো? সেই মুক্তির স্বাদ আমার নেইনি পিছু, গতানুগতিক বালিকার অবলা কিছু, সক্র...