Monday, February 23, 2026
হাদী প্রজন্ম
হাদীরে ফিরিয়ে দাও
বাংলার আকাশ, বাতাস, গ্রাম শহর,
উৎকন্ঠিত জনসাধারণ, হাদীর কী খবর?
ছোট বড়, যুবক বৃদ্ধ, দেশের আমজনতা,
সরবে, নীরবে, দোয়া করে সবে, ওগো বিধাতা!
হাদী তো সবার একটাই, ওরে নিওনা প্রভু!
দেশ ও দশের সব প্রয়াসে, হাদীই সেরা কভু।
গরীধ দুঃখিনি কপাল পোঁড়া মার, মানিক রতন,
যুগে যুগে নাহি আসে ফিরে কেউ তাহার মতন।
খুব প্রয়োজন, তাঁর আয়োজন,অভাগা বাঙ্গালীর,
তার মতো করে, ঘরে ঘরে ফিরে, আসুক বীর মহাবীর,
মায়ের সম্মান, বোনের ইজ্জত, বাবার আদর্শ ধারণ,
স্ত্রৈন না হয়ে, আম জনতার সাহসী উচ্চারণ!!!
কোটি মানুষের হাহাকার দেখো, শোন সে আর্তনাদ,
হাদীকে ফিরিয়ে দাও! কবুল করো মানুষের ফরিয়াদ।করজোড় করি,দুহাত তুলি,জানায় মিনতি সবি,
আগের হাদীকে দাও ফিরিয়ে, আলোকদীপ্ত রবি।
দিবানিশি ভালোবাসি
দিবানিশি ভালোবাসি ----আরিফ শামছ্ ঝিনুকে সুরক্ষিত মুক্তার মুক্তি দেখেছো? সেই মুক্তির স্বাদ আমার নেইনি পিছু, গতানুগতিক বালিকার অবলা কিছু, সক্র...